১০০ বছর বয়সে কম্পিউটার ক্লাস শুরু করলেন এই নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
যুক্তরাজ্যে ১০০ বছর বয়সী এক নারী সম্প্রতি আইটি ক্লাসে যাওয়া শুরু করেছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থাকা অবস্থায় প্রযুক্তির যেসব বিষয় তিনি মিস করেছেন সেসব পুষিয়ে নিতেই তিনি এ ক্লাস শুরু করেছেন।
মার্গারেট গ্রিফিথস নামের এই নারী বলছেন, মন চাঙা রাখতে তিনি সাপ্তাহিক এই ক্লাস শুরু করেছেন। আরও যারা এই ক্লাস করছেন, তারা সবাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে এই ক্লাস করছেন।
১৯২১ সালে জন্ম নেওয়া গ্রিফিথস ৪০ বছর শিক্ষকতা করেছেন। আর এখন তিনি প্রতিদিন নতুন কিছু শেখার প্রত্যয় ব্যক্ত করছেন।
তিনি বলেন, আমি আমার জীবনটাই কাটিয়ে দিয়েছে শিক্ষা নিয়ে, এখনও পর্যন্ত আমি শিখছি। আমি কখনও থামিনি।
কিন্তু কর্মক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হওয়ার আগেই তিনি অবসরে যান। যার জন্য তিনি এর ব্যবহার করতে পারেননি।
গ্রিফিথস ছোট থেকে শিক্ষক হওয়রা স্বপ্ন দেখতেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থমকে যায় সবকিছু। তিনি বলেন, সব কিছু এলোমেলো হয়ে গেল, যুদ্ধ শুরু হলো, আমার যে কলেজে যাওয়ার কথা ছিল, সেখানেও বোমা মারা হলো।
শিক্ষকতা জীবন থেকে পাঁচ বছরের বিরতি নিয়ে তিনি একবার বিশ্বভ্রমণেও বের হন।
তিনি বলেন, ভবিষ্যতে কী আছে আমি জানি না। কিন্তু আমি যা কিছু পারি করার চেষ্টা করে যাব। আমি এখনও শিখছি, এই বয়সেও , শিখতে আমার কোনো সমস্যা নেই।
তিনি আরও বলেন, আমার বয়স ১০০, আমার সাথে যারা ক্লাস করেন, তারা সবাই আমার ছোট। তবে আমি ক্লাসটা খুবই উপভোগ করি।
বিবিসি।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










